সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

১৭০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পানওয়াং উৎসব

দেশি-বিদেশি পর্যটকের অংশগ্রহণে চীনে অনুষ্ঠিত হয়েছে ইয়াও জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পানওয়াং উৎসব। প্রায় ১৭০০ বছরেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে এই আঞ্চলিক বৈশিষ্ট্যমণ্ডিত উৎসব।

লোকজ ক্রিয়াকলাপ, গান ও নৃত্যে পূর্ণ উৎসবটি হাজারো পর্যটককে আকৃষ্ট করে। অনন্য এই ঐতিহ্যবাহী পানওয়াং উৎসবটি চাইনিজ লুনার ক্যালেন্ডারের দশম মাসের ১৬তম দিনে শুরু হয়। চীনের গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত লাইবিন শহরের চিনশিও কাউন্টিতে অনুষ্ঠিত হয়। উৎসব উৎযাপনে সার্বিকভাবে সহায়তা করে চিনশিও কাউন্টির স্থানীয় প্রশাসন।

চিনশিও কাউন্টি পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি এবং মেয়র অনুষ্ঠানে বক্তব্য দিয়ে পানওয়াং উৎসব অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। পানওয়াং উৎসব একটি প্রাচীন উৎসব যেখানে ইয়াও জাতিগোষ্ঠীর পূর্বপুরুষ পানওয়াং রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। উৎসবে, ইয়াও লোকেরা উৎসবের পোশাক পরে, ব্যানার ধারণ করে। অনুষ্ঠানে সঙ্গীতের সাথে একের পর এক উয়াও জাতিগোষ্ঠী অনুষ্ঠানস্থলে প্রবেশ করে।

এই দিনে স্থানীয় জনগন ধর্মীয় ভক্তির চিহ্ন হিসাবে তাদের দেবতাদের উদ্দেশ্যে শূকরের মাথা, আঠালো চালের কেক, মুরগি এবং চালের ওয়াইন বলিদান করে থাকে। তাছাড়া উৎসবটি ঘিরে চলে লোকজ ক্রিয়াকলাপ, গান ও নৃত্য এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম। উৎসবে দুই হাজারের বেশি চীনা ও বিদেশি পর্যটক ইয়াও জাতিগোষ্ঠীর প্রাচীন এবং বৈচিত্র্যপূর্ণ এই লোক সংস্কৃতি উপভোগ করেন। ‘পানওয়াং উৎসব’ এর দুর্দান্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জন করতে সমবেত হন তারা।

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

১৭০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পানওয়াং উৎসব

আপডেট সময় ০১:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪