ইসলামাবাদে সেনা মোতায়েন, ইমরান সমর্থকদের দেখামাত্র গুলির নির্দেশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা সমাবেশের পরিপ্রেক্ষিতে রাজধানী ইসলামাবাদকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে সরকার। রাজধানীর প্রবেশমুখ ও প্রধান স্থানগুলোতে বড় বড় কন্টেইনার ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) হাজার হাজার সমর্থককে আটক করেছে পুলিশ। নিরাপত্তাবাহিনীর সঙ্গে  সংঘর্ষে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। তবু থামছে না ‘ইমরান জোয়ার’, তাই এবার সেনা মোতায়েন করল পাকিস্তান সরকার। ইসলামাবাদের রেড জোন এলাকায় পৌঁছালে পিটিআইয়ের নেতা-কর্মীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে।

জিও নিউজের খবর অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী রাজধানী ইসলামাবাদে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর মতো চরম পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকে প্রয়োজনে যেকোনো এলাকায় কারফিউ জারি করার ক্ষমতা দেয়া হয়েছে।

বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়।

পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা কর্মকর্তা শাহিদ নওয়াজ জানান, পুলিশ এরই মধ্যে ইমরান খানের ৪ হাজরের বেশি নেতা-কর্মী ও সমর্থককে আটক করেছে। তাদের মধ্যে পাঁচজন পার্লামেন্ট সদস্যও রয়েছেন।

এই মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ইসলামাবাদে সেনা মোতায়েন, ইমরান সমর্থকদের দেখামাত্র গুলির নির্দেশ

আপডেট সময় ১১:২৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪