সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

বিশ্ব বাজারে কমল সোনার দাম

বিশ্ব বাজারে কমল সোনার দাম

বিশ্বে বাজারে সোনার দাম ৩ শতাংশ কমেছে। স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় বাজারে কমেছে সোনার দাম। বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ২ হাজার ৬১৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ১৩ হাজার ৬৬০ টাকা। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রতি আউন্স বিক্রি হয়েছে ২ হাজার ৬১৮ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ১৩ হাজার ৬০০ টাকায়।

বাজার পর্যবেক্ষণ সংস্থা টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যানিয়েল গ্যালি রয়টার্সকে জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রেজারি বিভাগের সেক্রেটারি (অর্থমন্ত্রী) হিসেবে নিয়োগ দিচ্ছেন স্কট বেসেন্টকে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হবে। এ ছাড়া সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। সোনার দাম ওঠানামার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান তিনি।

যেকোনো অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তায় সোনা একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে বাণিজ্য যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম কমেছে আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমে এসেছে ৩০ ডলার ২৮ সেন্টে। প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৯৩৮ ডলার ৫৭ সেন্টে স্থির হয়েছে। প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭৭ ডলার ৯৪ সেন্টে।

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

বিশ্ব বাজারে কমল সোনার দাম

আপডেট সময় ০২:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪