সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইসলামাবাদ রণক্ষেত্র, ৪ সেনাসহ নিহত ৭ ( ছবিতে পাকিস্তান পরিস্থিতি)

ইসলামাবাদ রণক্ষেত্র, ৪ সেনাসহ নিহত ৭ ( ছবিতে পরিস্থিতি)

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভে’ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও বাধার মধ্যেই সমাবেশস্থল ইসলামাবাদের ডি চক এলাকায় জড়ো হয়েছেন বিক্ষুব্ধরা। ইতোমধ্যে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্যসহ ৭ জন নিহত হয়েছে।

পাকিস্তানী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের সমর্থকরা ইসলামাবাদে পৌঁছানোর পর নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে বিপুল সংখ্যাক টিয়ারশেল ছোড়ে। জবাবে ইমরান সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে।

ইমরান খানের দলের নেতাকর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার। যদিও তাতে ইসলামাবাদে ইমরান-জোয়ার ঠেকানো যায়নি।

এদিকে শ্রীনগর হাইওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পিটিআইয়ের নেতাকর্মীদের সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্যসহ মোট সাত জন নিহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ শরিফ এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন। যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করেছে তাদের চিহ্নিতের নির্দেশ দিয়েছেন তিনি।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি মানুষ মারা বিক্ষোভে নেমেছেন। তিনি বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে ফিরে যেতে বলেছেন।

ইমরানের দলের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকারসহ মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৬ নভেম্বর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানান।

উল্লেখ্য, অন্যায্যপন্থায় কারাবাসের সমাপ্তি এবং সরকার পতনের দাবিতে এ মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। ইমরান খানকে গ্রেপ্তার করা হয় ২০২৩ সালের মে মাসে। এর পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ইসলামাবাদ রণক্ষেত্র, ৪ সেনাসহ নিহত ৭ ( ছবিতে পাকিস্তান পরিস্থিতি)

আপডেট সময় ০৭:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪