সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ- ধরপাকড়ের পর শেষ হলো পিটিআইয়ের কর্মসূচি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। আজ বুধবার পিটিআই তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেছে, শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে।

বিক্ষোভ ঠেকাতে গত দুই দিন ধরে ইমরান সমর্থকের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। গতকাল মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য।

গতকাল রাজধানী ইসলামাবাদের ডি চকে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইমরানের দল পিটিআই। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি এবং ‘দেখামাত্র গুলি করার নির্দেশ’ দেওয়া হয়েছিল।

জিও নিউজ জানিয়েছে, সকল বাধা উপেক্ষা করে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে ইমরান সমর্থকেরা ডি চকে পৌঁছেও গিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে বেশিক্ষণ তারা টিকতে পারেনি।

পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ হওয়ার কয়েক ঘণ্টা পরই বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা এল।

পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘নিরস্ত্র নাগরিকদের ওপর বর্বরতা চালানো এবং রাজধানীকে কসাইখানাই পরিণত করার সরকারি চক্রান্ত রুখে দিতে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা করছি।’

দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হবে বলেও পিটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়া গত দুই দিনের বিক্ষোভে পিটিআইয়ের ৮ জন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইমরান খানের দল।

২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা।

অন্যায্য বন্দিত্ব থেকে মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে মাসের শুরুতে কারাগার থেকেই সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ- ধরপাকড়ের পর শেষ হলো পিটিআইয়ের কর্মসূচি

আপডেট সময় ০২:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪