ট্রাম্পের মন্ত্রীসভায় থাকাদের ওপর বোমা হামলার হুমকি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ও হোয়াইট হাউজ টিমের জন্য মনোনীত ব্যক্তিদের লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার রাত ও বুধবার কমপক্ষে নয়জনকে এই ধরনের হয়রানিমূলক হুমকি দেওয়া হয়েছে। যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা ট্রাম্পের মনোনীত ব্যক্তি। হুমকি প্রাপ্তরা প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম বিভাগের নেতৃত্ব প্রদানের জন্য ট্রাম্পের বাছাই করা ব্যক্তি। হুমকি প্রাপ্তদের মধ্যে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীতরাও রয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে এফবিআই।

ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা নিজেরা তো হয়েছেনই সেইসঙ্গে পরিবারও সহিংস হামলার হুমকির শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের আমাদের জন্য উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে, বিপজ্জনক হুমকি এবং সহিংসতা আমাদের দমাতে পারবে না।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ট্রাম্পের মন্ত্রীসভায় থাকাদের ওপর বোমা হামলার হুমকি

আপডেট সময় ০১:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪