বিক্রান্ত ম্যাসির অভিনয় ছাড়ার ঘোষণা!

বিক্রান্ত ম্যাসির অভিনয় ছাড়ার ঘোষণা!

‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। বক্সঅফিস মাতানোর পাশাপাশি তার অভিনয়ে মুগ্ধ সিনেমাপ্রেমীরাও। বর্তমানে ক্যারিয়ারের ভালো সময়ে অবস্থান করছেন তিনি। তবুও হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে একটি পোস্ট দিয়েছেন বিক্রান্ত।

পোস্টে লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে।একজন অভিনেতা হিসেবে।

অভিনেতা আরও লেখেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।

গেল বছর ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিক্রান্ত। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত সিনেমাটি। মুক্তির পর দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে এটি। সিনেমার নাম ভূমিকায় অর্থাৎ মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত।

প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছেন বিক্রান্ত। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান অভিনতো। ‘টুয়েলভথ ফেল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সেক্টর থার্টি সিক্স’র মতো সিনেমায় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি নজর কেড়েছে দর্শকদেরও। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ দেখা গেছে বিক্রান্তকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

বিক্রান্ত ম্যাসির অভিনয় ছাড়ার ঘোষণা!

আপডেট সময় ০২:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪