সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সিরিয়ার বিপদে ফের পাশে ইরান-রাশিয়া

সিরিয়ার বিপদে ফের পাশে ইরান-রাশিয়া

সিরিয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছেন বাশার আল আসাদ। বিদ্রোহীদের দখলে হারিয়েছেন গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো। এই ব্যর্থতার জন্য সিরিয়া সরকারকে সাহায্য করতে সেখানে থাকা রুশ বাহিনীর কমান্ডারকে বহিস্কার করেছে রাশিয়া। বিদ্রোহীদের গুঁড়িয়ে দিতে শুরু করেছে বিমানহামলা। সিরিয়া সরকার এবং রাশিয়ার জঙ্গিবিমান সোমবার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে বলে জানিয়েছে অধিবাসী ও উদ্ধারকর্মীরা।

রাশিয়ার পাশাপাশি আসাদকে সহায়তায় এগিয়ে এসেছে আরেক মিত্র ইরান। ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়ারা ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে।

সিরিয়া ও ইরাকের কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। তেহরান দামেস্ক সরকারকে সহায়তা করার অঙ্গীকার করেছে।

ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে বদর এবং নুজাবা গোষ্ঠীর অন্তত ৩০০ যোদ্ধা রোববার রাতে সীমান্ত ক্রসিং এড়িয়ে ট্রাকে করে সড়কপথে সিরিয়ায় প্রবেশ করেছে।

সিরিয়ার সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উত্তরের ফ্রন্ট লাইনে আমাদের কমরেডদের সহায়তা করার জন্য নতুন করে এই যোদ্ধাদের পাঠানো হচ্ছে। বিমান হামলা এড়াতে এই যোদ্ধারা ছোট ছোট দলে ভাগ হয়ে সিরিয়ায় পৌঁছেছে বলে জানান তিনি।

সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান শিয়া মিলিশিয়া বাহিনী পাঠিয়েছিল। রাশিয়ার বিমান হামলার সহায়তায় এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে বিদ্রোহ দমনসহ দেশের অধিকাংশ এলাকা পুনর্দখলে সহায়তা করেছিল।

২০২০ সাল থেকে সিরিয়ায় যুদ্ধে লিপ্ত বিদ্রোহী ও সরকার দুই পক্ষই শান্ত ছিল। কিন্তু বিদ্রোহীদের একটি জোট এ সপ্তাহে আকস্মিক হামলা চালায় আলেপ্পোয়। ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার বলেছেন, সিরিয়ার সামরিক বাহিনী বিদ্রোহীদেরকে মোকাবেলা করতে সক্ষম। তবে তেহরান-সমর্থিত আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীর কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিরোধ গোষ্ঠী তাদেরকে সহায়তা করবে এবং ইরান প্রয়োজন পড়লে যে কোনও সহায়তা দেবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সিরিয়ার বিপদে ফের পাশে ইরান-রাশিয়া

আপডেট সময় ১২:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪