সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা  

প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হবে প্রজাপতি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ১৪তম প্রজাপতি মেলা।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক মনোয়ার হোসেন জানান, মেলায় থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি অঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও প্রজাপতি চেনা প্রতিযোগিতাসহ নানান আয়োজন।

মেলা উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, প্রজাপতির গল্পে পাপেট শো এবং প্রজাপতির অরিগ্যামি প্যারেড অনুষ্ঠিত হবে।

এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পাচ্ছেন বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন ‘প্ল্যানটেশন ফর নেচার’-এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমা। আর বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ।

মেলায় সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা  

আপডেট সময় ০৭:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪