সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসাদের পতন, দামেস্ক বিদ্রোহীদের দখলে

আসাদের পতন, দামেস্ক বিদ্রোহীদের দখলে

সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তবে বিদ্রোহীরা রাজধানীর কাছাকাছি উপস্থিত হওয়ার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দামেস্ক ছাড়ার খবর মিলেছে। সিরিয়া সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি উড়োজাহাজে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, একটি ব্যক্তিগত বিমানকে দামেস্ক বিমান বন্দর থেকে উড়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিমানটিতে প্রেসিডেন্ট ছিলেন।

আসাদের দামেস্ক ত্যাগের পরপরই বিমান বন্দর থেকে সরকারি সেনাদের প্রত্যাহার করা হয় বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিন হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের একটি প্রধান চত্বরে জড়ো হয়ে “স্বাধীনতার” স্লোগান দিচ্ছিল।

বিদ্রোহীরা বলেছে, “আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্ত করার এবং তাদের শিকল মুক্ত করার এবং সেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি।”

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছে। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে ইরাক আশ্রয় নিচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী।

জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেয়ার পেডারসন সিরীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আসাদের পতন, দামেস্ক বিদ্রোহীদের দখলে

আপডেট সময় ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪