সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালেন মুকিত মজুমদার বাবু

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি অর্জন করে তার শ্রেষ্ঠতম অর্জন ‘বিজয়’। এদিন বাঙালির আত্মপরিচয় লাভের দিন।

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রতিবছরই চ্যানেল আইয়ের ‘চেতনা চত্বরে’ বসে লাল-সবুজের মেলা। তার ব্যতিক্রম হয়নি এবারও । মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ-বীরাঙ্গনাদের স্মরণ এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বরণ করতে এবারের আয়োজনের শিরোনাম ‘স্মরণে বরণে বিজয় দিবস’। এই আয়োজনে ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালেন মুকিত মজুমদার বাবু prokritibarta, Prokriti O Jibon Foundation

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯:৩০ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আকাশে উড়ানো হয় শান্তির প্রতীক পায়রা এবং রঙিন বেলুন।

চ্যানেল আইয়ের পরিচালক, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু ১০ জন বীর মুক্তিযোদ্ধার প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।

আজীবন সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন :

১. বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরিফ জিন্নাহ
সরফভাটা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

২. বীর মুক্তিযোদ্ধা বাবুল মগ
আসামবস্তি, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি

৩. বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিউদ্দিন হাওলাদার
আমিরাবাদ, সদরপুর, ফরিদপুর

৪. বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম ভুঁইয়া
ব্রাহ্মণ সাখুয়া, বাঘড়া বাজার, চাঁদপুর

৫. বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আলি দর্জি
পালপাড়া, চাঁদপুর সদর, চাঁদপুর

৬. বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকেন্দার আলী
পাখের, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

৭. বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশীদ
যাত্রাবাড়ি, ঢাকা

৮. বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্ল্যা
সবুজবাগ, ঢাকা

৯. বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ
সুত্রাপুর, ঢাকা

১০. বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লেয়াকত আলী চৌধুরি
চাঁদপুর সদর, চাঁদপুর

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে শক্তভাবে আঁকড়ে ধরে দৃঢ়ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতি দেশের ইতিবাচক অগ্রগতিতে কাজ আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘৫ আগস্টে যে পরিবর্তন দেখেছি তাতে আশা করবো বাংলাদেশটা আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে। আমরা ৭১ কখনোই ভুলতে পারবো না, কারণ এই ৭১ এর উপরই দাঁড়িয়ে আছি আমরা।’

ইতিবাচক চিন্তায় দেশের সমৃদ্ধি সম্ভব এই বার্তা দিয়ে তিনি আরও বলেন,‘আমাদের সবাইকে হাতে হাত রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মার শান্তির জন্য আমাদের মমতা দিয়ে দেশকে এগিয়ে নিতেই হবে।’

বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু জানান, তাঁর মুক্তিযোদ্ধা ভাতা ও ব্যক্তিগত খাত থেকে প্রতি বছরই বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ১০ জন বীর মুক্তিযোদ্ধাকে ৫০ হাজার টাকা সম্মাননা জানানো হবে।

বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে নানা শ্রেণী-পেশার মানুষ এসেছিলেন চ্যানেল আইয়ের ‘চেতনা চত্বরে’। পুরো আয়োজন সরাসরি সম্প্রচারিত হয়েছে চ্যানেল আইতে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চ্যানেল আইয়ের পরিচিত মুখ দীপ্তি চৌধুরী। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন-অর-রশীদসহ দেশবরেণ্য কবি-সাহিত্যিক লেখকসহ দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। লাল-সবুজের মেলায় মিলিত হয়েছিলেন সকল শ্রেণীপেশার মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা ।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানালেন মুকিত মজুমদার বাবু

আপডেট সময় ০৪:০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪