ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প: বহুভবনে ধস, দেখা গেছে মৃতদেহ

ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে দেখা দিয়েছে ভূমিধস। বেশ কয়েকজন হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১২টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পোর্ট ভিলার বাসিন্দা ও সাংবাদিক ড্যান ম্যাকগ্যারি বলেন, ‘ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ এলাকা হলেও এই ভূমিকম্পটিকে ‘‘২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়’’ বলে মনে করা হচ্ছে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার বা প্রায় ২৩ মাইল দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ভূমি থেকে ৬ মাইল গভীরে।

সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে রাস্তায় দৃশ্যমান মৃতদেহ সহ হতাহতের ঘটনা এবং ব্যাপক ধ্বংসের খবর পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় ধ্বংসের ছবি পোস্ট করার পর বাসিন্দা মাইকেল থম্পসন স্যাটেলাইট ফোনের মাধ্যমে বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, মার্কিন ও ফরাসি দূতাবাসের একটি ভবনের নিচতলা উপরের তলাগুলোর নিচে চাপা পড়েছে।

তিনি আরও বলেন, “শহরের ভবনগুলোতে লোকজন আছে। আমরা যখন পাশ দিয়ে হেঁটে গেছি তখন সেখানে মৃতদেহ দেখেছি।”

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় ৮০টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতু একটি নিচু দ্বীপপুঞ্জ, যা ফিজির পশ্চিমে এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে কয়েক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প: বহুভবনে ধস, দেখা গেছে মৃতদেহ

আপডেট সময় ০৬:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪