পঞ্চগড়ে টানা ছয়দিন ধরে রাতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বুধবার (১৮ ডিসেম্বর) আবারও ৯ এর নিচে নেমেছে তাপমাত্রা। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তবে কুয়াশা না থাকায় প্রতিদিন সকালেই সূর্যের মুখ দেখা গেছে। আজ বুধবার সকালেও ঝলমলে রোদ দেখা গেছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ৩ ডিগ্রি। প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ে।
ডেস্ক রিপোর্ট 



















