কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতর ডাকাত, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল হানা দিয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে স্থানীয়রাসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা পীযূষ সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাকাতের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ যায়।

জানা গেছে, দুপুরে জিঞ্জিরার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকে ডাকাত দল প্রবেশ করে। ভেতরে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। ব্যাংকের গেট ভেতর থেকে লাগিয়ে রাখা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার চারদিক থেকে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতর ডাকাত, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ০৪:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪