সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

চাঁদপুরে নোঙর করা জাহাজে মিলল ৫ লাশ, হাসপাতালে মৃত্যু আরও ২ জনের  

চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজে পাঁচজনের গলাকাটা লাশ পাওয়ার খবর দিয়েছে নৌ পুলিশ। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যান।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমভি আল-বাখেরা নামের জাহাজটি। সোমবার বিকালে জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে নৌ পুলিশ সেখানে যায়।

তিনি বলেন, “টেলিফোনে বলা হয়েছে, ওই জাহাজে ডাকাতের হামলা হয়েছিল। আমরা পাঁচজনের লাশ পেয়েছি, তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সম্ভবত ওই পাঁচজনকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।”

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মহসিন উদ্দিন বলেছেন, গুরুতর অবস্থায় যে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে দুজন মারা গেছে। আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্ট গার্ড ও পুলিশ। চট্টগ্রাম থেকে সার নিয়ে জাহাজটি সিরাজগঞ্জের পথে ছিল। জাহাজের সার খোয়া যায়নি। নৌযানটির মালিক মেসার্স এইচপি এন্টারপ্রাইজ।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

চাঁদপুরে নোঙর করা জাহাজে মিলল ৫ লাশ, হাসপাতালে মৃত্যু আরও ২ জনের  

আপডেট সময় ০৬:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪