সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী!

বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী!

এবার বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী। গত ২৭ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। তার স্বামী সালমান আহমেদ। বর্তমানে একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। এদিন গুলশান আজাদ মসজিদে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।

জানা গেছে, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব উর্বী-সালমানের। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তাই বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন।

সমুদ্রের তীরে বসে ছিলেন উর্বী। সেখানেই সিনেম্যাটিক স্টাইলে অভিনেত্রীকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান। এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি। পারিবারিকভাবে গড়িয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান উর্বী। এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে এখন পর্দার প্রিয় মুখ উর্বী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী!

আপডেট সময় ০২:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪