সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪ দিন পর উৎপাদনে ফিরলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

১৪ দিন পরে আবারও উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

সোমবার (৩০ ডিসেম্বর) শেষ বিকালে কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

শাহ মনি জিকো বলেন, “পিডিপির অনুমোদন পাওয়ার পরই আমরা প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছি। এর আগে তাদের নির্দেশক্রমে উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। আমাদের দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করছি, জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।”

উল্লেখ্য, এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

১৪ দিন পর উৎপাদনে ফিরলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

আপডেট সময় ১২:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪