২০২৪ সাল শেষ হতে বাকি মাত্র ১ দিন । নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হলেও পেছনের বছরের ঘটনাগুলো এখনো আমাদের আলোচনায়। ইন্টারনেটের সুবাদে এক ক্লিকেই বিশ্বের নানা তথ্য সহজলভ্য, আর গুগল হলো সেই তথ্য অনুসন্ধানের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম।
এই বছর গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এমন অনেক পরিচিত এবং নতুন মুখ। তালিকার শীর্ষে আছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের উত্তেজনা এবং তার উপর হওয়া হামলার ঘটনায় তিনি বছরের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হন। অন্যদিকে, যুক্তরাজ্যের ওয়েলসের রাজকুমারী ক্যাথরিন বছরের শুরুতেই ক্যানসারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার করান, যা তাকে মানুষের আগ্রহের কেন্দ্রে নিয়ে আসে। তার সংগ্রামের গল্প বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
কমলা হ্যারিসনও এই বছরে গুগলে সার্চের তালিকায় শীর্ষস্থানীয় ছিলেন। বিভিন্ন সময়ে তার কার্যক্রম এবং কর্মকাণ্ড মানুষকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। ইমানে খেলাফ ও জো বাইডেনও তাদের ভূমিকা এবং কর্মকাণ্ডের মাধ্যমে সারাবছর মানুষের মনোযোগের কেন্দ্রে ছিলেন।
বিনোদন দুনিয়ার সার্চের শীর্ষে ছিলেন ক্যাট উইলিয়ামস, পবন কল্যাণ, অ্যাডাম ব্রডি, এলা পুরনেল এবং হিনা খান। তাদের পেশাগত সাফল্য এবং ব্যক্তিগত জীবনের নানা ঘটনা মানুষকে অনুপ্রাণিত করেছে। সংগীত জগতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ডিডিকে। তার পরেই আছেন উশর, লিঙ্কিন পার্ক, সাবরিনা কার্পেন্টার এবং জাস্টিন টিম্বারলেক। তাদের গান এবং জীবনধারা ভক্তদের মুগ্ধ করেছে।
২০২৪ সালটি নানা ঘটনার সাক্ষী ছিল, আর গুগলে সার্চ করা বিষয়গুলো সেই সময়ের প্রতিফলন। আগামী বছরে নতুন ঘটনা এবং ব্যক্তিত্ব হয়তো একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
ডেস্ক রিপোর্ট 










