মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, মুহাম্মদ ইউনূস আজ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ভারতীয় হাইকমিশনে খোলা শোকবইয়ে শোকবার্তাও লিখেছেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জ্ঞানী উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনি কত সাদামাটা ছিলেন। কত জ্ঞানী ছিলেন।মুহাম্মদ ইউনূস আরও বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক জায়ান্টে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ অর্থনীতিবিদ ড. মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে ভারত। এর সঙ্গে মিল রেখে বিভিন্ন দেশের দূতাবাসগুলোতেও চলছে শোক পালন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪