আমেরিকায় আইএসের পতাকা উড়িয়ে ট্রাক হামলা, নিহত ১৫  

মার্কিন সেনাবাহিনীর সাবেক এক সেনা ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উড়িয়ে বর্ষবরণ অনুষ্ঠানে ট্রাক হামলা চালিয়েছেন, এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন বছরের প্রথমদিনে আমেরিকার নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীকে শামসুদ্দিন জব্বার (৪২) বলে শনাক্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, থাকতেন টেক্সাসে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে যুদ্ধ করা জব্বার ঘটনার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। এ হামলা চালাতে তাকে আরও কেউ সহায়তা করে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। এরপর গাড়ি থেকে নেমে গুলি ছুড়তে থাকে। সেসময় সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। এফবিআই এটিকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ উল্লেখ করে তদন্ত করছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

আমেরিকায় আইএসের পতাকা উড়িয়ে ট্রাক হামলা, নিহত ১৫  

আপডেট সময় ১২:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫