সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত

সর্বশেষ ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। সুযোগ ছিল ২৫ বছরের আক্ষেপ ঘুচানোর। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলো না কিউইরা। উলটো নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পুনরুদ্ধার করেছে ভারত। ২০১৩ সালে সবশেষ শিরোপা জিতেছিল তার। এই নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দ্রুতই চাপে পড়ে কিউইরা।

তবে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১০১ বলে ৬৩ রান করে আউট হন মিচেল। আর ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।

২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। আগ্রাসী ব্যাটিংয়ে ১০৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেন অধিনায়ক রোহিত।

এরপর ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। গিল ৫০ বলে ৩১, বিরাট কোহলি ২ বলে ১ ও রোহিত ৮৩ বলে ৭৬ রান করে সাজঘরে ফিরে যান।

তবে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন শ্রেয়াস আইয়ার। ৬১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেন নিউজিল্যান্ডের বোলাররা।

আইয়ার ৬২ বলে ৪৮ ও অক্ষর ৪০ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ব্যাটে জয়ের পথেই থাকে ভারত। জয় থেকে ১১ রান দূরে থাকতে ১৮ বলে ১৮ রান করে আউট হন হার্দিক।

এরপর ক্রিজে আসা রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৬ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাহুল। জাদেজা ৬ বলে ৯ ও রাহুল ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল নেন ২টি করে উইকেট।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত

আপডেট সময় ১০:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫