সংবাদ শিরোনাম ::
Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার Logo সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বন ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী Logo নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’   Logo দেশে তাপপ্রবাহ চলমান, হাওরে আগাম বন্যার শঙ্কা Logo ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে মন্ত্রিপরিষদের পরিপত্র জারি Logo যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর

অবশেষে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ২১টি আরব ও মুসলিম দেশের বিবৃতি

হামলা শুরুর পঞ্চম দিনে অবশেষে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যৌথ বিবৃতিতে দিয়েছে আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এতে তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ‘অঞ্চলের বিপজ্জনক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

বিবৃতিতে মন্ত্রীরা রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং সুপ্রতিবেশীসুলভ নীতির প্রতি শ্রদ্ধার প্রয়োজনীয়তা নিশ্চিত করার গুরুত্বের কথা বলেছে। সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে তাদের বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন।

এছাড়া ২০ মুসলিম দেশের মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, সংঘাতের সমাধান কূটনীতির মাধ্যমে হওয়া উচিত। সামরিক উপায়ে এর সমাধান সম্ভব নয়।

এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র মুক্ত একটি মধ্যপ্রাচ্য তৈরির গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা

অবশেষে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ২১টি আরব ও মুসলিম দেশের বিবৃতি

আপডেট সময় ০২:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫