সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অভিনেত্রী সীমানা মারা গেছেন

অভিনেত্রী সীমানা মারা গেছেন

অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা মারা গেছেন। দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।

গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। মৃত্যুকালে সীমানা স্বামী, দুই ছেলে রেখে গেছেন।

গত ২১ মে সীমানার স্ট্রোক হয়। দ্রুত তাকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। তার লিভারের সমস্যাও ছিল। সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট দুই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়।

গত বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার অভিনীত প্রথম সিনেমা। গত বছর ‘রোশনী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

অভিনেত্রী সীমানা মারা গেছেন

আপডেট সময় ০৩:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪