সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

অমর একুশে বইমেলায় ৯৫৮ নম্বর স্টলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন  

বইপ্রেমীদের বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫। মেলায় বরাবরের মতোই থাকছে পরিবেশ-জীববৈচিত্র্যের কথা বলে যাওয়া প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মেলার বাংলা একাডেমি অংশের নজরুল মঞ্চের পূর্বপাশে (মেইন গেট সংলগ্ন), ৯৫৮ এবং ৯৫৯ নম্বর  স্টলে ভাষার মাসজুড়ে থাকবে প্রকৃতি ও জীবন। এখন চলছে শেষমুহূর্তের কাজ, প্রাণের রং সবুজে সেজেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্টল।

স্টলে থাকছে প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন নিয়ে নামকরা লেখক-গবেষকদের নানা প্রকাশনা। বইমেলা উপলক্ষ্যে সব বইতে থাকছে ২৫ শতাংশ মূল্যছাড়। এছাড়া শিক্ষার্থীদের জন্য থাকছে ৩০ শতাংশ ছাড়।  একই সঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্টলে থাকবে কুইজ প্রতিযোগীতা, যেখানে প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেয়া যাবে প্রাণ-প্রকৃতির বই, ক্যালেন্ডার, ম্যাগাজিন, ক্যাপ,স্মারকসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

এছাড়াও স্টলে এসে ১০০ টাকায় ফরম কিনে প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য হতে পারবেন। এই ক্লাব বছরজুড়ে প্রকৃতি সংরক্ষণ, প্রচারণা ও বৃক্ষরোপণসহ নানা জনহিতৈষী কাজ করে, সদস্য হলে এতে যুক্ত হতে পারবেন আপনিও।

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে ২০০৯ সালে যাত্রা শুরু করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রকৃতি ও পরিবেশের নানা উপাদান সাধারণ মানুষের কাছে উপস্থাপন, জীববৈচিত্র্য সংক্রান্ত গবেষণা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। বিপন্ন প্রতিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণা ও তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের রয়েছে বিভিন্ন প্রকাশনা। ফাউন্ডেশন ২০১১ সালে অমর একুশে গ্রন্থমেলায় বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ শিরোনামে একটি বই প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় পরিবেশ, জীববৈচিত্র্য নিয়ে নিজস্ব প্রকাশনী এবং অন্যান্য প্রকাশনীর মাধ্যমে বেশ কিছু বই-সাময়িকী প্রকাশিত হয়েছে। চলছে প্রাণ-প্রকৃতি নিয়ে গবেষণামূলক আরও বই প্রকাশের কাজ।

এবারের বইমেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্টলের বইয়ের তালিকা:

হৃদয়ে সবুজ বাংলা, সবুজে সাজাই আমার বাংলাদেশ (বাংলা ও ইংরেজি), স্বপ্নের প্রকৃতি, বাংলাদেশের জলাভূমি, বাংলাদেশের রক্ষিত অঞ্চল, আমার রূপসী বাংলা, এক দশকে পথচলা, প্রকৃতি ও জীবন (বাংলা ও ইংরেজি), বাংলাদেশের বন ও বন্যপ্রাণী, সবুজে আমার ভালোবাসা, আমার দেশ আমার প্রকৃতি, ছন্দে ছন্দে বাংলার প্রকৃতি (পরিবেশ বিষয়ক কিশোর কাব্যগ্রন্থ), আমার অনেক ঋণ আছে, বাংলার প্রকৃতিতে পাখি, প্রকৃতিকথা (সম্পাদিত), বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশ, বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশ এবং শিশুদের জন্য পেঁচার পাঁচালি ১ এবং ২। এছাড়া প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা হিসেবে থাকছে ত্রৈমাসিক পত্রিকা ‘প্রকৃতিবার্তা’র সবগুলো সংখ্যা।

এই প্রকাশনাগুলোর মাধ্যমে পাঠক সহজেই বাংলার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বিস্তারিত এবং নিবিড় তথ্য-উপাত্ত জানতে পারবেন। মেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্টলের আপডেট পেতে ক্লিক করতে পারেন নিউজপোর্টাল প্রকৃতিবার্তা অনলাইনে

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

অমর একুশে বইমেলায় ৯৫৮ নম্বর স্টলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন  

আপডেট সময় ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫