সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সামাজিক প্রতিষ্ঠানগুলোর গঠন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রভাব

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ শিক্ষাবিদ

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ শিক্ষাবিদ

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন তিন শিক্ষাবিদ। তারা হলেন তুর্কি-মার্কিন নাগরিক ড্যারন অ্যাসেমোগ্লু এবং যুক্তরাষ্ট্রের সাইমন জনসন ও জেমস এ. রবিনসন।

সমাজের প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা নিয়ে গবেষণার জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।

বাংলাদেশ সময় সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল কমিটি বলছে, বিভিন্ন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বিভিন্ন রকম হয়। এই পার্থক্য আসলে কি কারণে? এ নিয়ে নতুন ধারণা দিয়েছেন মার্কিন এই তিন অর্থনীতিবিদ। তাঁরা দেখিয়েছেন, এর গুরুত্বপূর্ণ কারণ সামাজিক প্রতিষ্ঠানের ভিন্নতা। ইউরোপীয় বিভিন্ন দেশের উপনিবেশ ছিল, এমন দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পর্যালোচনা করে ড্যারেন আসেমগ্লো, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন এই তথ্য দেন।

ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।

এই তিন মার্কিন অর্থনীতিবিদ দেখিয়েছেন, এসব প্রতিষ্ঠান ও সমৃদ্ধির মধ্যে যোগসূত্র রয়েছে। এ ছাড়া তারা বিভিন্ন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ব্যাখ্যা করার বেশকিছু মাপকাঠি বের করেছেন। এ তিনজন দেখিয়েছেন, কীভাবে সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বদল আনা যায় এবং তা দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।

অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। এ পর্যন্ত মোট ৫৫ জন নোবেল জিতেছেন এই বিভাগে।

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে গত ৭ অক্টোবর শুরু হয় এ বছরের নোবেল পুরস্কারের মৌসুম। প্রতিবছরের মতো এবারও মোট ছয়টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সামাজিক প্রতিষ্ঠানগুলোর গঠন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রভাব

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ শিক্ষাবিদ

আপডেট সময় ০৪:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪