সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

অ্যামি জ্যাকসন মা হচ্ছেন!

অ্যামি জ্যাকসন মা হচ্ছেন!

মা হতে চলেছেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিয়ের দুই মাসের মাথায় এই সুখবর জানালেন এই অভিনেত্রী।

এদিন ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশের মধ্য দিয়ে সুখবরটি জানান অভিনেত্রী। প্রকাশিত ছবিতে দেখা যায়, খোলা মাঠে সাদা গাউন পরে স্বামীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অ্যামি জ্যাকসন। এতে তার বেবি বাম্প স্পষ্ট। তা ছাড়াও স্বামীর সঙ্গে আরো আনন্দঘন মুহূর্তের বেশ কটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

চলতি বছরের ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি। এটি তাদের প্রথম সন্তান। তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন তা জানাননি অ্যামি।

সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সেই সম্পর্কের কথা স্বীকার করেন অ্যামি।

ব্রিটিশ বংশোদ্ভুত হলেও দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে এড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

অ্যামি জ্যাকসন মা হচ্ছেন!

আপডেট সময় ০৮:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪