আইকিউএয়ার: ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ ও চাদ

বায়ু দূষণের ক্ষেত্রে বাংলাদেশ ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর তালিকায় শীর্ষে স্থান পেয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুসারে, গত বছর বাংলাদেশের গড় বায়ু দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচওর নির্দেশিত মাত্রার চেয়ে ১৫ গুণ বেশি ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, বাতাসে পিএম২.৫-এর গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়।

তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে শীর্ষ স্থানে রয়েছে আফ্রিকার দেশ চাদ। ২০২২ সালে দেশটিকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যেখানে সাহারা মরুভূমির ধুলো ও অনিয়ন্ত্রিত ফসল পোড়ানো অন্যতম প্রধান কারণ ছিল।

বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, বৈশ্বিক দূষণ নিয়ে করা এ তালিকায় উদ্বেগজনক উচ্চ দূষণের দেশের তালিকায় ভারত, পাকিস্তান, কঙ্গোও রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত আইকিউএয়ারের তথ্য বলছে, গতবছর মাত্র সাতটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর বাতাসের মানদণ্ড পূরণ করেছে। দেশগুলো হল- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহামা, বার্বাডোস, গ্রেনাডা, এস্তোনিয়া ও আইসল্যান্ড।

বায়ুদূষণের শীর্ষ তালিকায় চাদ, বাংলাদেশ, পাকিস্তান ও কঙ্গোর পরেই পঞ্চম স্থানে রয়েছে ভারত। দেশটিতে পিএম২.৫-এর গড় মাত্রা আগের বছরের তুলনায় ৭ শতাংশ কমে ৫০.৬ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে নামলেও, বিশ্বের ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ১২টিই ভারতের।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আইকিউএয়ার: ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ বাংলাদেশ ও চাদ

আপডেট সময় ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫