আইনশৃঙ্খলার উন্নতিতে সন্ধ্যা থেকে চালু হচ্ছে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, দ্রুত আইন-শৃঙ্খলা উন্নতি হবে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ সন্ধ্যা থেকেই কাজ শুরু করবে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেসসচিব বলেন, আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে।এর ফলে খুব দ্রুত আইন-শৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি।

শফিকুল আলম বলেন, আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে। খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করছি।

তিনি বলেন, ৫ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে বলে আশা করি। রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না।

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

আইনশৃঙ্খলার উন্নতিতে সন্ধ্যা থেকে চালু হচ্ছে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’: প্রেস সচিব

আপডেট সময় ০৬:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫