সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাওয়ার আশা পরিবেশ উপদেষ্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইন প্রয়োগের মাধ্যমে একদিন আমরা হর্নমুক্ত বাংলাদেশ পাবো বলে আশা করছি। আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করেছি। এর সঠিক প্রয়োগ করতে হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় হাইকোর্ট মাজার চত্তরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ এবং ডিএসসিসির- সমন্বিত অভিযানে হর্নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত সমাবেশে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিধিমালায় সকল উৎস থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। তবে প্রথমত, হর্নের দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে এটা শুরু হচ্ছে। বিধিমালায় বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। তারা সরাসরি জরিমানা করতে পারবেন। বাংলাদেশ পুলিশ আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ শুরু করেছে। বাংলাদেশে আগে এটা হয়নি। উপদেষ্টা আশা প্রকাশ করেন, আস্তে আস্তে মানুষের অভ্যাসের পরিবর্তন আসবে। এসময় তিনি পুলিশ কর্তৃপক্ষকে দ্রুততম সময়ে আগামী ছয় মাসের জন্য নীরব এলাকা ঘোষিত এলাকাগুলোতে কীভাবে কাজ করা হবে তার একটি বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন।

আন্তরিক সহযোগিতার জন্য তিনি পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ ও ডিএসসিসি-র কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সারোয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিসুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদসহ অন্যান্যরা।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাওয়ার আশা পরিবেশ উপদেষ্টার

আপডেট সময় ০৪:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬