সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে যা বললো আমেরিকার পররাষ্ট্র দপ্তর

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে মন্তব্য করেছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সম্পর্কে অবগত।

মঙ্গলবার (১৩ মে) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র টমি পিগট বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে আমেরিকা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশসহ সব দেশের প্রতি আমাদের আহ্বান তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান দেয়।’

নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে টমি পিগট বলেন, ‘আমরা জানি যে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে। আমরা বাংলাদেশের কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। আমরা সব দেশের—তার মধ্যে বাংলাদেশও রয়েছে—প্রতি আহ্বান জানাই— মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা যেন সবার জন্য রক্ষা করা হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে যা বললো আমেরিকার পররাষ্ট্র দপ্তর

আপডেট সময় ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫