সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগামী শুক্রবার থেকে কিছু জায়গায় শৈত্যপ্রবাহ, জানুয়ারিতে বিস্তৃত হবে  

আগামী শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে দেশের কয়েক জায়গায় শৈত্যপ্রবাহ হবে এবং নতুন বছরের জানুয়ারি মাসের শুরুতে শৈত্যপ্রবাহ বিস্তৃতি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সামনে তামপাত্রা ‘কমার’ আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে পৌষের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের কয়েক জায়গায় ‘শৈত্যপ্রবাহে থাকবে’।

ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

এদিকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। আর দেশের সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।

আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গত সোমবার রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, সেটি সুস্পষ্ট লঘুচাপ থেকে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। তবে ধীরে ধীরে তা দুর্বল হয়ে ফের লঘুচাপে পরিণত হয়েছে।

এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার/বুধবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আগামী শুক্রবার থেকে কিছু জায়গায় শৈত্যপ্রবাহ, জানুয়ারিতে বিস্তৃত হবে  

আপডেট সময় ১২:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪