আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির ফলে এসব বিভাগের কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টির আভাস

আপডেট সময় ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫