সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আজ জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস

আজ জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস

আজ জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস

৩০ জানুয়ারি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, গল্পকার ও ঔপন্যাসিক জহির রায়হানের অন্তর্ধান দিবস। ৫৩ বছর আগে ১৯৭২ সালের এই দিনের পর তাঁকে আর পাওয়া যায়নি।

১৯৩৫ সালে জন্ম নেয়া জহির রায়হানের পড়াশোনার বিষয় ছিল বাংলা সাহিত্য। ১৯৫০ সালে খুব কম বয়সেই শুরু করেন তার সাহিত্যিক ও সাংবাদিক জীবন। বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর যোগ দেন সম্পাদক হিসেবে ‘প্রবাহ’ পত্রিকায়।

চলচ্চিত্রাঙ্গনে তার প্রবেশ ‘জাগো হুয়া সাবেরা’ চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে। ১৯৬৮ সালে পরিচালনা করেন পাকিস্তানে প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।

ভাষা আন্দোলনের সাথেও জহির রায়হান ছিলেন সরাসরি সম্পৃক্ত। সেই আন্দোলনের প্রভাবেই তিনি নির্মাণ করেছিলেন কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি কলকাতায় অবস্থান করে নির্মাণ করেন বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘বার্থ অব নেশন’, ‘লিবারেশন ফাইটার্স’ এবং ‘ইনোসেন্ট জিনিয়াস’।

মুক্তিযুদ্ধ শেষে ঢাকায় ফিরে এসে নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজে বের হন এবং ৩০ জানুয়ারির পর আর তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে প্রমাণ পাওয়া গেছে মিরপুরের বধ্যভূমি এলাকায় বিহারী ও ছদ্মবেশী পাকিস্তানিদের গুলিতে তিনি নিহত হয়েছিলেন।

তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে- শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কত দিন, কয়েকটি মৃত্যু, একুশে ফেব্রুয়ারি, তৃষ্ণা ইত্যাদি।

জহির রায়হানের অন্তর্ধান দিবসে প্রতিবছরের মতো দিনটি এবারও স্মরণ করছে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সংগঠন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আজ জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস

আপডেট সময় ০৬:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫