সংবাদ শিরোনাম ::
Logo বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি Logo রাঙ্গামাটিতে পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকাতুর সঙ্গিনী Logo মাছ বেশি ভাজলে যে যে ক্ষতি হয় Logo ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস Logo প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা’র আয়োজনে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা Logo হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!   Logo রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি Logo উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়!

আজ জহির রায়হানের ৯১তম জন্মদিন

আজ জহির রায়হানের ৯১তম জন্মদিন

প্রখ্যাত পরিচালক, বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের এই দিনে ফেনীর সোনাগাজী উপজেলার মজুপুরে জন্মগ্রহণ করেন তিনি।

পারিবারিক নাম আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ। বড়ভাই সাহিত্যিক, সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে স্বাধীনতার আগ মুহূর্তে আলবদর বাহিনী অপহরণ করে। নিখোঁজ ভাইকে খুঁজতে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি জহির রায়হান রাজধানীর মিরপুর এলাকায় যাওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম ১০ জনের যে দলটি ১৪৪ ধারা ভেঙেছিলেন, জহির রায়হান তাদেরই একজন। ১৯৬৯ সালের অভ্যুত্থানেও জড়িত ছিলেন। সাহিত্য ও চলচ্চিত্র দুইদিকে সফল জহির রায়হান।

চলচ্চিত্রনির্মাতা হিসেবে ১৯৫৭ সালে উর্দু ভাষার ছবি ‘জাগো হুয়া সাভেরা’র সহকারী পরিচালক ছিলেন। ১৯৬৪ সালে পাকিস্তানের প্রথম রঙিন ছবি ‘সঙ্গম’ নির্মাণ করেন। ১৯৬৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’। ১৯৭১ সালে জহির রায়হান নির্মাণ করেন কালোত্তীর্ণ প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’। ১৯৭০ সালের চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। আজও দর্শকরা অধীর আগ্রহ নিয়ে দেখেন সিনেমাটি।

জহির রায়হান ‘হাজার বছর ধরে’, ‘আরেক ফাল্গুন’, ‘একুশে ফেব্রুয়ারি’, ‘বরফ গলা নদী’ প্রভৃতি কালজয়ী উপন্যাস লিখে গেছেন। তার লেখা ছোটগল্প ‘সময়ের প্রয়োজনে’।

তিনি শিল্প-সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নিগার চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি

আজ জহির রায়হানের ৯১তম জন্মদিন

আপডেট সময় ০১:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫