আজ ৫৩ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  

দিনাজপুরের কাহারোলে বলরামপুর-সাহাপাড়া খালের মাটি নিজ হাতে কেটে দেশজুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় সারা দেশে মোট ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন হবে।

বলরামপুর-সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনের প্রস্তুতি হিসেবে রোববার সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এলাকা ঘুরে দেখেন।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য জাহিদ হোসেন বলেন, খাল খনন কর্মসূচিতে এলাকার জনগণ অংশগ্রহন করবেন। সেই অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে। খাল খননের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণও করবেন প্রধানমন্ত্রী ।

১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতা-কর্মী ও গ্রামবাসীদের সাথে নিয়ে ১২ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের সাহাপাড়া খালটি খনন করেছিলেন। খালটি পুনঃখনন হলে এলাকার সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আজ ৫৩ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  

আপডেট সময় ১০:০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬