আতিফ আসলাম ঢাকায় গাইতে আসবে!

আতিফ আসলাম ঢাকায় গাইতে আসবে!

নভেম্বরে ঢাকায় গাইতে আসবে পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

আতিফ আসলামকে নিয়ে ঢাকায় এই কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। শুধু আতিফ নয়, বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী এই কনসার্টে গাইবেন বলে জানা গেছে। তবে আতিফ ছাড়া ‘ম্যাজিকাল নাইট ২.০’ এর এই কনসার্টে কারা থাকবেন তা নিশ্চিত করেনি আয়োজকরা।

আয়োজকরা নিজেদের ফেসবুকে পেজে আতিফ আসলামের আসার খবরটি নিশ্চিত করেন। ইভেন্ট শেয়ার করে তারা জানান, আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ।

এদিন বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে এই কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টার দিকে। তবে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, তা জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আতিফ আসলাম ঢাকায় গাইতে আসবে!

আপডেট সময় ০৫:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪