সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটক

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটক । ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে আটক করেছে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেয়া হয়েছে। তবে কোন মামলায় মঞ্জুকে গ্রেফতার দেখানো হবে তা এখনো নিশ্চিত করেনি ডিবি।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী। এর আগেও তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন।

তিনি পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকা প্রতীক নিয়েও হেরে যান আনোয়ার হোসেন মঞ্জু।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আটক

আপডেট সময় ০৬:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪