আজ আন্তর্জাতিক পর্বত দিবস , প্রকৃতির সুউচ্চ বিস্ময়কে স্মরণ করার দিন

প্রকৃতির দু’টি সবচেয়ে বড় মহিমা হলো পর্বত এবং সাগর। পর্বত দেখায় সৃষ্টির আশ্চর্যভরা রূপ, সাগর দেখায় বিশালতা। ভ্রমণপ্রিয় বিশেষ করে ট্রেকিং করতে ভালোবাসা মানুষদের কাছে পাহাড়-পর্বত পরম আরাধ্য জায়গা। কখনো পর্বত ঢেকে থাকে শুভ্র তুষারে ,কোথাও আবার সবুজে সুশোভিত প্রাণ জুড়ানো রূপ। পর্বতের বিশালতায় মানব মনে প্রকৃতির মাঝে লীন হওয়ার, নিজেকে সমর্পণ করার ইচ্ছা জাগে। পৃথিবী সৃষ্টির পর অনবরত ভৌগলিক পরিবর্তন, ভূকম্পন, স্থলভাগ ভাগ হয়ে পৃথক পৃথক মহাদেশ গঠনকালের মহালীলার উদাহরণ হয়ে আছে একেকটি পর্বত।

আজকে প্রকৃতির সুউচ্চ বিস্ময়, অর্থাৎ পর্বতগুলোর দিন, কারণ আজ ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস। জনজীবনে পর্বতের তাৎপর্য ও পৃথিবীর পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছর ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়ে আসছে।

২০০২ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে চূড়ান্ত করে। এরপর ২০০৩ সালে প্রথম দিবসটি পালন করা হয়। দিবসটি পালনের উদ্দেশ্য হলো, আমাদের জীবনে পর্বতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।

বিপজ্জনক এবং দুর্গম পর্বতারোহণের সময় যুগে যুগে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যও আজকের দিনটি বিশেষ।

অন্যান্য দেশের মতো আমাদের দেশেও দিনভর এ দিবস নিয়ে রয়েছে নানা কার্যক্রম। ঢাকাসহ দেশের পার্বত্য জেলাগুলোতে আজ রয়েছে বিশেষ কর্মসূচি।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

আজ আন্তর্জাতিক পর্বত দিবস , প্রকৃতির সুউচ্চ বিস্ময়কে স্মরণ করার দিন

আপডেট সময় ১২:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪