সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আবারও চলচ্চিত্রে ফিরছেন ঐশী!

আবারও চলচ্চিত্রে ফিরছেন ঐশী!

লম্বা এক বিরতি কাটিয়ে আবারও চলচ্চিত্রে ফিরছেন নায়িকা জান্নাতুল ঐশী। তিনি সর্বশেষ আরিফিন শুভর বিপরীতে ‘নূর’ সিনেমায় অভিনয় করেছিলেন। যদিও সিনেমাটি মুক্তির ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। এবার নতুন সিনেমার কথা জানালেন ঐশী।

সিনেমাটির নাম ‘যাত্রী’। এটি নির্মাণ করবেন আসিফ ইসলাম। গত ২২ অক্টোবর গণমাধ্যমে খবরটি জানিয়েছেন তিনি। তবে ঐশী ছাড়া আপাতত অন্য কোনো শিল্পীর ব্যাপারে কিছু জানাতে নারাজ পরিচালক। মূলত শহরকেন্দ্রিক একটি গল্প নিয়ে সিনেমাটি তৈরি হবে বলে জানা গেছে।

নতুন ছবি প্রসঙ্গে ঐশী বলেন, ছয় মাস আগে আসিফ ভাইয়ের সিনেমাটি নিয়ে প্রথম কথা হয়। গল্পটা শুনে ভালো লাগে। এরপর আর কোনো কথাবার্তা হয়নি। ভেবেছি, আমাকে হয়তো আর নেবেনই না। পরে শুনি, তিনি মস্কো উৎসব নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগে আবার আমার সঙ্গে যোগাযোগ করেন।

নির্মাতা আসিফ বলেন, ভালোবাসার গল্প। এ ধারার সিনেমা আগে বানাইনি আমি। অনেক আগে গল্পটা লিখেছিলাম, কিন্তু বানানো হয়নি। ভালোর জন্যই হয়তো হয়নি। রেখে দিয়েছিলাম। গল্পটার মূল জায়গাটা হচ্ছে, এর বলার ধরন। ভালোবাসার গল্প আমরা অনেকেই লেখি, এটার ক্ষেত্রে একই গল্প দুই প্রেক্ষাপটে বলার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ‘যাত্রী’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে। এর মাধ্যমে নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে চাই। পুরো সিনেমার শুটিং ঢাকায় হবে। এই শীতের মৌসুমে কাজটা করব। কারণ গল্পের প্রয়োজনে শীতের মৌসুমটা দরকার।

প্রসঙ্গত, আসিফ নির্মিত প্রথম সিনেমা ‘পাঠশালা’। যদিও এটি যৌথভাবে বানিয়েছিলেন তিনি। এরপর এককভাবে বানিয়েছেন ‘নির্বাণ’। এ সিনেমায় এক কারখানার তিন কর্মীর যাপিতজীবন তুলে ধরেছেন তিনি। সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। ‘যাত্রী’ হবে আসিফের তৃতীয় সিনেমা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আবারও চলচ্চিত্রে ফিরছেন ঐশী!

আপডেট সময় ০২:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪