সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

আবারও ট্রাম্পের বক্তব্যে বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার প্রসঙ্গ

বাংলাদেশে বিগত মার্কিন সরকার যে অনুদান দিয়েছে, সেটির মধ্যে দুই কোটি ৯০ লাখ ডলার মাত্র দুইজনের এক নাম না জানা প্রতিষ্ঠানের হাতে গিয়ে পড়ার কথা বলে হইচই ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প।  এই বক্তব্যের পর এবার ট্রাম্প বললেন বাংলাদেশে বিপুল মার্কিন ডলার পেয়েছিল উগ্র বামপন্থীরাও!

তিনি জানিয়েছেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে।

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) অংশ নিয়ে ট্রাম্প এ কথা বলেন। এ অনুষ্ঠানটি বার্তা সংস্থা রয়টার্স ও যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের ইউটিউব প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

‘মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাজনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করতে এবং তাদের সাহায্য করতে ২৯ মিলিয়ন ডলার ব্যয় করা হয় যাতে বাংলাদেশে একটি উগ্র বাম কমিউনিস্টকে তারা ভোট দিতে পারে। আপনাকে দেখতে হবে তারা কাকে সমর্থন করেছে।’

এর আগে শুক্রবারও একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন একটি ফার্মকে, যার নাম আগে কেউ শোনেনি। ২৯ মিলিয়ন ডলারের চেক দেওয়া হয়েছে। ওই সংস্থায় মাত্র দুজন কাজ করেন। আমি মনে করি তারা খুশিই হয়েছেন। শিগগিরই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিনে ছাপবে।’

একই অনুষ্ঠানে ভারতকে দেওয়া অনুদানের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে দেওয়া হয়েছিল ২১ মিলিয়ন ডলার। এই উপস্থিতি মোদি সরকারকে উৎখাতের জন্য কিনা সেটা নিয়ে মার্কিন প্রশাসন ও ভারতজুড়ে চলছে আলোচনা।

উল্লেখ্য , আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ-ভারতসহ ১১টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেন। নানা স্বার্থে গোপন পরিকল্পনা করা ,উদ্দেশ্যমূলক প্রচারণা চালানোসহ মার্কিন সহায়তাসংস্থা ইউএসএইডের বিরুদ্ধে বড়ধরনের অভিযোগ উঠতে শুরু করে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

আবারও ট্রাম্পের বক্তব্যে বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার প্রসঙ্গ

আপডেট সময় ০২:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫