সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আবারও ভূমিকম্প, এবারও কেন্দ্র নরসিংদী, আতঙ্ক জেঁকে বসছে

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এবারও ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।  ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। তবে আজ ভূমিকম্পের পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নরসিংদীর এক বাসিন্দা বলেন, সকালে সবাই ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ আসবাবপত্রসহ পুরো ঘর কাঁপছিল। পরপর কয়েকবার কেঁপে ওঠার পর বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসি। এরই মধ্যে পরপর কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাই আমাদের মধ্যে আতঙ্কের পরিমাণটা কয়েকগুণ বেড়ে গেছে।’

অপর এক বাসিন্দা বলেন, ‘যেভাবে নরসিংদীতে পরপর ভূমিকম্প হচ্ছে তাতে আমরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। অনেকটাই হতভম্বের মতো। কী করবো, বুঝতে পারছি না।’

এর আগে সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিনগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

এরও আগে গত ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে ১০ জনের মৃত্যু হয়। এদিনের ভূমিকম্পে সৃষ্ট কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ২১ তারিখ হওয়া ভূমিকম্পে নরসিংদীতে ৫ জন নিহত হন। আহত হন শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আবারও ভূমিকম্প, এবারও কেন্দ্র নরসিংদী, আতঙ্ক জেঁকে বসছে

আপডেট সময় ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫