সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আবারও মামলা হচ্ছে আরিয়ানের নামে, সেইসাথে ফেঁসে যাচ্ছেন রণবীর কাপুরও

প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ মুক্তির পর বেশ ভালো সাড়া পাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান খান। চারদিক যখন তার প্রশংসায় পঞ্চমুখ ঠিক তখনই এলো এক অস্বস্তিকর খবর। তার বিরুদ্ধে মামলা দায়েরের পথে এগোচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।

শুধু আরিয়ানই নন, বিপাকে পড়তে যাচ্ছেন অভিনেতা রণবীর কাপুরও। সিরিজটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেখা গেছে, ই-সিগারেট টানছেন রণবীর। কমিশনের অভিযোগ, নিষিদ্ধ পণ্যটি প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মকে ভ্রান্ত পথে উৎসাহিত করা হচ্ছে। উপরন্তু, পর্দায় কোথাও সতর্কবার্তাও নেই।

এই অভিযোগে সিরিজের নির্মাতা-প্রযোজক এবং নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যে মুম্বাই পুলিশে অভিযোগপত্র জমা দিয়েছে কমিশন। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়ে রণবীরের ধূমপানের দৃশ্য কেটে দেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে এখনো এ নিয়ে মুখ খোলেননি আরিয়ান বা রণবীর।

১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ব্যাডস অফ বলিউড’-এ আরও ছিলেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর সিং ও করণ জোহরসহ একঝাঁক তারকা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আবারও মামলা হচ্ছে আরিয়ানের নামে, সেইসাথে ফেঁসে যাচ্ছেন রণবীর কাপুরও

আপডেট সময় ১১:৫৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫