আবারও সক্রিয় হচ্ছে বৃষ্টিবলয়, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বৃষ্টির সম্ভাবনা

আবারও দেশের ওপর সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টিবলয়। এর ফলে দেশের বিভিন্ন জায়গায় আকস্মিকভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, গত দুইদিন বিরতির পর আজ থেকে বৃষ্টিবলয় আবারও দেশের ওপর সক্রিয় হতে যাচ্ছে। এর ফলে আজ থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। মানে আকাশ এই পরিষ্কার, আবার হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ, সঙ্গে কালবৈশাখী ঝড়, এরপর বজ্রসহ বৃষ্টিপাত এবং পরে আবহাওয়া পরিষ্কার।

সংস্থাটি জানায়, এই বৃষ্টিবলয় আগামী ১৭ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত দেশের ওপর সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে। বৃষ্টিবলয় ঝটিকা দেশের প্রায় ৭০ বা ৮০ শতাংশ এলাকায় বৃষ্টি ঘটাতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস যা বলছে:

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (১৩ এপ্রিল) থেকে পরবর্তী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বজ্রপাতের প্রবণতাও বাড়বে এবং দিনে ও রাতে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১৪ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আবারও সক্রিয় হচ্ছে বৃষ্টিবলয়, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১২:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫