শিগগিরই দেশে ফিরবে

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি । ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এসব বাংলাদেশিদের ক্ষমা করেন।

শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

মঙ্গলবার (সেপ্টেম্বর ০৩) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাজা মওকুফের এ কথা জানান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে কোটা ইস্যুতে সহিংসতার প্রতিবাদে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছিল এসব বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে অননুমোদিত বিক্ষোভ নিষিদ্ধ। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

অবহেলার জীবনগাছে পরিবেশবান্ধব অর্থনীতির নতুন আশা

শিগগিরই দেশে ফিরবে

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

আপডেট সময় ০২:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪