সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আমির পুত্রের প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে শীঘ্রই

আমির পুত্রের প্রথম সিনেমা মুক্তি

অভিনয়ে নাম লিখিয়েছেন বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনায়েদ খান। তার প্রথম সিনেমা ‘মহারাজা’। বড় পর্দায় নয় বরং ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি, গেল বছর এমনটাই ঘোষণা এসেছিল। এবার জানা গেল আসন্ন সিনেমাটির মুক্তির তারিখ।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৪ জুন নেটফ্লিক্সের প্রিমিয়ার হবে সিনেমাটির। তার আগেই ৫ জুন আশেপাশের কোন তারিখেই এর ট্রেলার মুক্তির সম্ভাবনা আছে বলে নিশ্চিত করেছে সূত্রটি। সিনেমাটিকে ঘিরে বেশ আশাবাদী যশরাজ ফিল্মস ও এর কর্ণধার আদিত্য চোপড়া।

সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজা’র কাহিনী মূলত ১৮৬২ সালের ঘটে যাওয়া ‘মহারাজ লিবেল কেস’ এর ঘটনা থেকে অনুপ্রাণিত। যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের নারী শিষ্যদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। মূলত সেই কাহিনীকে কেন্দ্র করেই আসন্ন এই সিনেমাটি নির্মিত হয়েছে।

এতে সাংবাদিক ও সমাজকর্মী করসনদাস মুলজির ভূমিকাতে দেখা যাবে জুনায়েদকে। তার বিপরীতে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পান্ডেকে। এছাড়াও সিনেমাতে অন্যতম ভূমিকায় থাকবেন ‘পাতাললোক’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত। যিনি ধর্মগুরুর চরিত্রে অভিনয় করবেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আমির পুত্রের প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে শীঘ্রই

আপডেট সময় ০৬:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪