আমির হোসেন আমু গ্রেফতার

আমির হোসেন আমু গ্রেফতার

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪–দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়ান্দা বিভাগ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক আমুকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমুর বিরুদ্ধে হত্যাসহ মোট ১৫ টি মামলা রয়েছে।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৮ আগস্ট আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়।

আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৩ তিনি ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পান। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব পান।

জনপ্রিয় সংবাদ

অবহেলার জীবনগাছে পরিবেশবান্ধব অর্থনীতির নতুন আশা

আমির হোসেন আমু গ্রেফতার

আপডেট সময় ০২:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪