সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আমেরিকায় টর্নেডোর তাণ্ডবে নিহত বেড়ে ৩৪

আমেরিকার মধ্যাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের বেশ কিছু অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া অনেকগুলো টর্নেডোর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। এর মধ্যে শুধু মিসৌরিতেই প্রাণ হারিয়েছেন ১২ জন। ঝড়ের আঘাতে কানসাসে মারা গেছে ৮ জন।

শুক্রবার (১৪ মার্চ) রাত এবং শনিবার (১৫ মার্চ) ভোরে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। এ সময় বহু বাড়ি ধ্বংস হয়েছে আর গাড়ি উল্টে পড়েছে। ১ লাখ ৭০ হাজারের বেশি মার্কিনী পড়েছে চরম বেকায়দায়।

আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কায় পূর্ব লুইজিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেলে সতর্কতা জারি করা হয়েছে।

মধ্য মিসিসিপি, পূর্ব লুইজিয়ানা, পশ্চিম টেনেসি, আলাবামা ও আরকানসাসেও আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই বন্যাগুলো প্রাণঘাতী হতে পারে।

আমেরিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগপূর্ণ এলাকার মধ্যে কেউ থেকে থাকলে, তাকে নিরাপদ আশ্রয়স্থালে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঝড় শেষ না হওয়া পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ করতে সতর্কতা জারি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আমেরিকায় টর্নেডোর তাণ্ডবে নিহত বেড়ে ৩৪

আপডেট সময় ০৭:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫