বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের কোপা আসরে এ পর্যন্ত অপরাজিত রয়েছে । মেসিরা ফাইনালে আসার আগে সেমিতে কানাডা, কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর এবং গ্রুপপর্বে চিলি, পেরুর মতো দলকে হারিয়েছে।
প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে নামার আগে লিওনেল স্কালোনি মনে করছেন, ‘আমাদের যে দল মাঠে নামতে চলেছে তাদের প্রতি আমার দৃঢ় আস্থা আছে এবং আমি মনে করছি আমরা জিততে পারব ফাইনাল। জানি না পাঁচ বছর ধরে একই দলটি ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারব কিনা। এটা আসলে আমাকে পরিসংখ্যানে নয়, বিষয়টি আমাকে পুরোপুরি চিন্তায় ফেলে। বিকেলে বিষয়টি আমি ভালোভাবে মূল্যায়ন করব।’
‘আমরা খেলার ধরনে কোন পরিবর্তন আনছি না। কিন্তু এটা পুরোপুরি স্পষ্ট যে ফাইনাল সবসময়ই বিশেষ কিছু আমাদের জন্য’
প্রতিবন্ধকতার কথা চিন্তা করে কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল জেতার জন্য সর্বোত্তম উপায়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। আমরা জানি, সর্বোপরি ফুটবলে প্রচুর আকস্মিকতা এবং অঘটন রয়েছে। আমরা কখনোই হতাশার মধ্যে পড়ে যেতে চাই না, আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ও কলম্বিয়া মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার (১৫ জুলাই) ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে কোপা আমেরিকার ফাইনাল ।
নিজস্ব সংবাদ : 




















