আসাদের বাসভবনে সিরীয়দের লুটপাট (ছবিতে)

আসাদের বাসভবনে সিরীয়দের লুটপাট (ছবিতে)

বিদ্রোহীদের তড়িৎগতির আক্রমণের মুখে দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটেছে। রোববার সকালের দিকে বিদ্রোহীদের রাজধানী দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদ শাসনের অবসান ঘটে।

আসাদের পতনের পরপরই দেশজুড়ে উল্লাসে মেতে ওঠে আসাদ বিরোধী সিরীয় নাগরিকরা। তাদের মধ্যে অনেকে দামেস্কের কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে লুটপাট চালিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি বলেছেন, রোববার বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পরপরই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাট করেছেন কয়েক ডজন সিরীয়।

এ সময় বিভিন্ন বয়সী নারী, শিশু এবং পুরুষদের আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায়। প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো একেবারে খালি থাকলেও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে রয়েছে। এছাড়া প্রাসাদে সংরক্ষিত আসাদ ও তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলেছে তারা।

ছড়িয়ে পড়া ভিডিও-ছবিতে দেখা যায় মানুষজন আসাদের বাসভবনের ভেতরে যাচ্ছে। হাতে করে যা পারে তাই-ই নিয়ে যাচ্ছে। আবার জিনিস নিয়ে যাওয়ার সময় ছবিও তুলছে।

বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্কে ঢুকছিল, ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এখন তিনি সপরিবারে রাশিয়ার আশ্রয়ে। টানা ২৪ বছর সিরিয়ার ক্ষমতায় ছিলেন তিনি। রোববার তার দেশ ত্যাগের মাধ্যমে দেশটিতে আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসান হয়। দামেস্কের আগে আলেপ্পো, হামা ও হোমস নগরীর নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আসাদের বাসভবনে সিরীয়দের লুটপাট (ছবিতে)

আপডেট সময় ০৪:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪