সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

আসামে হোটেল-রেস্তোরাঁ, অনুষ্ঠানে গরুর মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা

ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের হোটেল, রেস্টুরেন্ট ও জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

বুধবার (০৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিজেপির এই মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো পাবলিক ফাংশন বা জনসমাগমস্থলেও পরিবেশন করা হবে না। তাই আজ থেকে আমরা সম্পূর্ণভাবে হোটেল, রেস্টুরেন্ট ও জনসমাগমস্থলে গরুর মাংস খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আগে মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু এখন আমরা এটি পুরো রাজ্যে প্রসারিত করেছি, যাতে কোনো কমিউনিটি প্লেস, জনসমাগমস্থল, হোটেল বা রেস্টুরেন্টে এটি খাওয়া যাবে না।

কয়েক দিন আগে কংগ্রেস অভিযোগ করে যে বিজেপি মুসলিম-প্রধান সামাগুরি অঞ্চলে নির্বাচন জিততে গরুর মাংস বিতরণ করেছে। তাদের এই অভিযোগের জবাবে এই বিজেপি নেতা জানান, যদি রাজ্যের কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা তাকে এ বিষয়ে লিখে অনুরোধ করেন, তবে তিনি আসামে গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ করতে প্রস্তুত।

আসামে গরুর মাংস খাওয়া অবৈধ নয়। তবে ২০২১ সালের আসাম গবাদিপশু সংরক্ষণ আইন অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও মাংস বিক্রি নিষেদ্ধ। এ ছাড়া মন্দির বা সাতরার (বৈষ্ণব মঠ)-এর ৫ কিলোমিটারের মধ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। এই বিধিনিষেধের সঙ্গে এবার রাজ্যের হোটেল, রেস্টুরেন্ট ও জনসমাগমস্থলে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হলো।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

আসামে হোটেল-রেস্তোরাঁ, অনুষ্ঠানে গরুর মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৬:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪